বিয়ে করলেন আসিফ রহমান

বিয়ে করলেন মডেল-অভিনেতা কাজী আসিফ রহমান। হঠাৎ করেই কোনো জানান না দিয়ে কানাডাপ্রবাসী কনে কাজী অর্নি রহমানের সঙ্গে গত ৭ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ‘ঘাসফুল’ চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা আসিফ।
ঘরোয়া আয়োজনে রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জানা যায়, বরিশালের মেয়ে অর্নি পেশায় কানাডার একজন নিবন্ধিত নার্স। পাশাপাশি মনোবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছেন। এক বছর ধরে কাজী আসিফের সঙ্গে তার জানাশোনা। এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়।
বেশকিছু বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কাড়েন আসিফ। এরপর নিয়মিত ছোট পর্দায় কাজ করা শুরু করেছেন তিনি। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আসিফ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






