বিনোদন

বিয়ের পর বদলে গেছেন বরুণ ধাওয়ান!

বরুণ ধাওয়ান ও তার স্ত্রী বিয়ের পর নতুন রূপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুণ ধাওয়ান ও তার স্ত্রী বিয়ের পর নতুন রূপে দেখা যাচ্ছে, ছবি তোলা হয়েছে ফুলের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি হরর-কমেডি সিনেমা ‘ভেড়িয়া’র শুটিং শেষ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ান। ছবিটি পরিচালনা করছেন অমর কৌশিক। তারই প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানালেন বরুণকে নিয়ে এক গোপন তথ্য!

‘রাবতা’ খ্যাত এই অভিনেত্রী বরুণের সম্পর্কে সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ফ্যাশন ডিজাইনার ও দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের পর বদলে গেছেন বরুণ।

কিন্তু কী পরিবর্তন এলো বরুণের মাঝে! কৃতি জানিয়েছেন, বিয়ের পর আগের তুলনায় অনেকটা পরিণত হয়েছেন বরুণ।

যেহেতু কৃতি ও বরুণ দুজনেই প্রায় ৬ বছর ধরে একসঙ্গে কাজ করেছেন। ফলে তার মতে, দিন দিন অভিনেতা হিসেবে এবং ব্যক্তিগত জীবনে বেশ পরিণত হচ্ছেন বরুণ। তবে বিয়ের পরেও আগের মতই রয়েছেন এই অভিনেতা। শুধু দায়িত্ব বোধের জায়গা থেকে ক্ষাণিকটা পরিবর্তন এসেছে তার।

চলতি বছরের শুরুতে দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বরুণ ধাওয়ান। আলিবাগে বসেছিল তাদের বিলাসবহুল বিয়ের আসর। দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারেন এই জুটি।

বিষয়:কৃতি শ্যানন নাতাশা নাতাশা দালাল বরুণ ধাওয়ান বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…