চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের ছবি প্রকাশ করলেন শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

চারদিকে যেন বিয়ের ধুম লেগেছে। সম্প্রতি অভিনেতা সিয়াম আহমেদের বিয়ের পর এবার প্রকাশ্যে এলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের ছবি!

মঙ্গলবার থেকেই সোশাল মিডিয়ায় নাটক-চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের ছবি শেয়ার করছিলেন তার ভক্ত অনুরাগীরা। কিন্তু সেগুলো ছড়িয়ে যাওয়ার আগেই বিয়ের ছবি প্রকাশ করলেন ফারিয়া নিজেই।

মঙ্গলবার( ১৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন।

বিয়ের ছবি প্রকাশের বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনকে বুধবার বিকেলে ফারিয়া বলেন, সম্প্রতি আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না। আর আমাদের ছবি এখনি পাব্লিক করতে চাইনি। চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে। কিন্তু আমাদের কিছু আত্মীয়-স্বজন ছবিগুলো ফেসবুকে দেয়ায় এবার নিজ থেকেই ছবিগুলো ফেসবুকে দিয়েছি।

তিনি বলেন, ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোবিজের বন্ধু, সহকর্মীসহ যারা আছেন তাদের আমন্ত্রণ জানিয়ে জমজমাট আয়োজন করে পহেলা ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন শবনম ফারিয়া।

Reneta

শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। এ বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছেন। তবে তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

শবনম ফারিয়া বলেন, আরও দু-বছর আগে অপুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশিদ অপুর অঙ্গে শবনম ফারিয়ার বন্ধুত্ব হয়। এরপর ফেসবুকে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। তিন বছর ধরে তাদের দুজনের বন্ধুত্ব। একটা সময় তারা দুজনেই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। অপু-ফারিয়ার সম্পর্ক তাদের দুই পরিবার জানলে এতে পূর্ণ সমর্থন দেন। ফারিয়ার কাছ থেকে জানা যায়, এ বছর ফেব্রুয়ারিতে তাদের একেবারে ঘরোয়াভাবে আঙটি বদল হয়।

টুকটাক মডেলিং করলেও ২০১৩ সালে শবনম ফারিয়া আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সে বছর ভালোবাসা দিবসে প্রচারের পর রাতারাতি পরিচিতি পান ফারিয়া।

এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে ফারিয়াকে। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। চলতি বছর ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিতে নিলু চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন মিষ্টি হাসির শবনম ফারিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকদদেবীবিবাহবিয়ের ছবিলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT