চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের খরচ মেটানোর টাকা ছিল না সানি লিওনের, জানালেন নিজেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
বিনোদন
A A

শনিবার (৯ এপ্রিল) বিবাহিত জীবনের ১১তম বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার। ২০১১ সালের এই দিনে শিখ রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। আর এই বিশেষ দিনেই বিয়ের একটি ছবি শেয়ার করে অতীতের একাধিক আবেগঘন স্মৃতি রোমন্থন করলেন বলিউডের এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ের একটি ছবি প্রকাশ করে সানি লেখেন যে, তার এবং ড্যানিয়েলের বিয়ের অনুষ্ঠান পারফেক্ট ছিল না। শুধু তাই নয়, বিয়ের সময় চরম অর্থকষ্টেও ভুগছিলেন তারা দুজন। এমনকি বিয়ের রিসেপশনের খরচ মেটাতে অতিথিদের দেওয়া উপহারই ছিল তাদের ভরসা। ফুলের ব্যবস্থাপনা থেকে কেক বিয়ের কোন আয়োজনই পারফেক্ট ছিল না।

বিয়ের দিন লাল লেহেঙ্গায় সেজেছিলেন সানি। অভিনেত্রী জানান, বিয়ের আসরে ৫০ জন অতিথি হাজির ছিল, কিন্তু তাঁর হাতে কোন টাকা ছিল না। বিয়েতে উপহার হিসাবে পাওয়া টাকার খাম খুলে মিটিয়েছিলেন রিসেপশনের আয়োজনের যাবতীয় টাকা। এমনকি বিয়েতে ফুলের সাজসজ্জাও ছিল খুব সাধারণ।

তবে এত উত্থান পতনের মাঝেও যে আমরা এতটা পথ একসাথে পাড়ি দিতে পেরেছি এটাই অনেক। সানির কথায়, ‘এটা (বিয়ের ছবি) মনে করায় আমরা কতটা পথ একসঙ্গে হেঁটেছি, এটা কখনোই সম্ভব হত না যদি না আমাদের মধ্যেকার ভালোবাসা না থাকতো। আমার বিয়ের গল্পটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ সেটা একদম আমাদের মতো। শুভ বিবাহবার্ষিকী বেবি!’

বিবাহিত জীবনের ১১ বছরে তিন সন্তানের বাবা-মা সানি-ড্যানিয়েল জুটি। ২০১৭ সালে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন তারা। পরের বছরই সারোগেসির মাধ্যমে যমজ পুত্র সন্তান আশের ও নোয়া তাদের ঘরে আসে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খরচবলিউডবিয়েসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT