চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিড়াল পালনের জন্য হয়রানির শিকার হচ্ছি: নায়লার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

‘আমি প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমার বাবা মাও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। পরিবার নিয়ে একপ্রকার একঘরে হয়ে আছি। প্রতিবেশীরা বাঁকা চোখে দেখে।’ 

পাড়াপড়শির বিরুদ্ধে এমন অভিযোগই আনলেন আলোচিত মডেল, অভিনেত্রী ও প্রাণীপ্রেমী নায়লা নাঈম।

কিন্তু কেন হয়রানি হচ্ছেন? প্রশ্নে নায়লা বলেন, আমার অপরাধ নিজের ফ্ল্যাটে বিড়াল লালন পালন করি। ‘এসব প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়াবে’ এই গুজবে প্রতিবেশীদের কাছ থেকে মারাত্মকভাবে হয়রানি হতে হচ্ছে প্রতিনিয়ত। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। তাদের কি কোনো মানবিকতা নেই? এজন্য আমি প্রতিবাদ জানাচ্ছি।

নায়লা নাঈম বলেন, আমার বাসায় ১৭-১৮ টি বিড়াল রয়েছে। প্রত্যেকটি বিড়ালের ভ্যাকসিন দেয়া যাতে তাদের থেকে কোনো রোগ বালাই না ছড়ায়। কিন্তু কোনো কিছুতেই প্রতিবেশীদের থামানো যাচ্ছে না। তারা আমার নামে স্থানীয় কমিশনারের কাছে পর্যন্ত অভিযোগ করেছেন।

‘বাসায় পুলিশ আসছে। আমার পরিবারের সাথেও প্রতিবেশীরা ঠিকভাবে কথা বলে না৷ বাসার নিচে আমার নিজস্ব স্কুটি চার্জ দিতে দেয় না। আমি বাসায় বিড়াল পালন করি এটা কি অন্যায়? এটা কোনো ক্রাইম? আমি কি মাদক বিক্রি করছি? তাহলে কেন আমাকে এভাবে হয়রানি হতে হবে?’- উল্টো প্রশ্ন রাখেন নায়লা।

লকডাউনের সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে কুকুরকে খাবার দিয়েছেন নায়লা নাঈম

তিনি বলেন, বিড়ালগুলো বাসার মধ্যেই থাকে। কারও কোনো ক্ষতি করে না। আমি নিজেই ওদের খাবার দেই। এমনকি করোনার শুরু থেকে নিজে ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় শত শত কুকুর বিড়ালকে খাবার দিয়েছি৷ এতে অন্যদের সমস্যা কেন হচ্ছে? পশুপাখির জন্য যতটুকু করি, এটা পুরোপুরি মানবিক জায়গা থেকে।

Reneta

সংবাদ সম্মেলনের আয়োজন করে এমন হয়রানির প্রতিবাদ করতে যাচ্ছেন জানিয়ে নায়লা বলেন, শনিবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর মগবাজারের একটি রেস্তোরায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছি। সেখানে বিস্তারিত তুলে ধরবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগকরোনাকুকুরনায়লা নাঈমবিড়াললকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT