চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস ক্যাডারদের গালি দেওয়া ওসিকে বদলি

আফরিন আপ্পিআফরিন আপ্পি
১:৪৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

খাগড়াছড়ির মানিকছড়ি সার্কেলের পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) দেহরক্ষীর পিস্তল কেড়ে নেয়া, ইউএনও এবং  এএসপির সাথে অসদাচারণের অভিযোগে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিনকে বান্দরবানের থানচিতে বদলি করা হয়েছে।

এসব অভিযোগ ছাড়াও ইউএনও’র সাথে গুরুতর অসদাচারণসহ বিসিএস ক্যাডারদের মা-বাপ তুলে গালির অভিযোগ উঠে ওই ওসির বিরুদ্ধে।

ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বরাবর লিখিত অভিযোগ করেন খাগড়াছড়ির মানিকছড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার  মো. তৌফিকুল ইসলাম।

সেখানে তিনি উল্লেখ করেন: ‘গত ১০ জানুয়ারি সার্কেলের একটি অনুষ্ঠান শেষ করার পর আমি অসুস্থ হয়ে পড়ি। দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা আমাকে এক সপ্তাহের বিশ্রাম দেন। একটু সুস্থ অনুভবের পর ১২ জানুয়ারি আমার দেহরক্ষী আবু জাফর জানান, অস্ত্র ও ওয়্যারলেস মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন তার দেহরক্ষীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

এমনকি অফিসে রক্ষিত আমার নামে ইস্যুকৃত গাড়িসহ কেপিএমের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি আমার স্ত্রী ও পরিবারকে হত্যার হুমকি সহ বিসিএস ক্যাডারদের মা-বাপ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’

Reneta

মানিকছড়ি থানার ইউএনও আহসান উদদীন মুরাদ চ্যানেল আই অনলানকে বলেন, ‘ওসি মাঈন উদ্দিন নয়াবাজারস্থ রেস্ট হেউজের চাবি চাইতে ১০/১৫ জন সাদা পোশাকের পুলিশ সদস্য নিয়ে আমার কার্যালয়ে হাজির হন। এবং রেস্ট হাউজের বর্ধিতাংশের চাবি চান। আমি জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে চাবি দেয়ার কথা বলি। এ সময় ওসি আমার সাথে অশোভন আচরণ করেন।

এ ঘটনার পর জেলা প্রশাসকের কাছে ইউনএও আহসান উদদীন মুরাদ লিখিত অভিযোগ করেন। সেখানে ওসির বিরুদ্ধে সাদা পোশাকে দলবল নিয়ে হামলা চেষ্টা, দেখে নেওয়ার হুমকি ও গুরুতর অসদাচরণের অভিযোগ করা হয়।

এমন অভিযোগের পর পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনওখাগড়াছড়িদেহরক্ষীপিস্তলপুলিশবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT