আজ ২ ফেব্রুয়ারি ২০১৭ ‘বিশ্ব জলাভূমি দিবস’। এ উপলক্ষ্যে ‘জল ও জনের গল্প’ শিরোনামে তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমির এক নম্বর গ্যালারিতে। পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ব্র্যাক আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, জলাভূমিতে যারা জীবন ও জীবিকা নির্বাহ করেন তাদের সংগ্রামের চিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন এই প্রদর্শনীর ছবিগুলো দেখার মাধ্যমে।
‘জল ও জনের গল্প’ আলোকচিত্র প্রদর্শনী চলবে ২-৪ ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত।
https://youtu.be/Y4MV2zs3JwU








