চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বাসের কারণেই পেরেছেন মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে প্রথমবার ওপেনিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরের ম্যাচ ১২ রানের বেশি করতে পারেননি। তারপরও খুলনা টাইগার্স এ তরুণকে সুযোগ দেয় একই পজিশনে খেলার। তৃতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করে সব পুষিয়ে দেন। মিরাজের ৬২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে সিলেট থান্ডারকে স্রেফ উড়িয়ে দেয় খুলনা। 

গত বছর এশিয়া কাপের ফাইনালে ওপেনিংয়ে নেমে দারুণ খেলে চমকে দিয়েছিলেন মিরাজ। ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও দেখা মিলল তার ব্যাটিং প্রতিভার। ৯ চার, ৩ ছক্কার আগ্রাসী ইনিংসটি খেলার পেছনে কৃতিত্ব দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে।

‘প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই টিম ম্যানেজমেন্টকে। তারা যখন আমাকে ওপেনিংয়ে বলেছিল, আমি বলেছিলাম, হ্যাঁ আমি পারব। প্রথম ম্যাচে ২ বল খেলে ০ রানে আউট হয়ে যাই। দ্বিতীয় ম্যাচেও খুব ভাল হয়নি। শুরুটা ভাল হয়েছিল কিন্তু ১২ রান করে আউট হই। তৃতীয় ম্যাচে খুব ভাল হয়েছে। তারা (টিম ম্যানেজমেন্ট) আমার ওপর ভরসা রেখেছে, এটা আমার কাছে খুব ভাল লেগেছে। তারা আমাকে বিশ্বাস করেছে। তাতে নিজেকে নিয়ে নিজের বিশ্বাসটাও অনেক বেশি হচ্ছে। এজন্য হয়ত ভাল ব্যাটিং হয়েছে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে যখন নেতৃত্ব দেন মিরাজ তখন ছিলেন অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে সমান দক্ষ একজন ক্রিকেটার। কিন্তু জাতীয় দলে আসার পর এ তরুণ সবাইকে আকৃষ্ট করেছেন বোলিং দিয়ে। যুব দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান জাতীয় দলে এসে খেলতে থাকেন আট-নয় নম্বরে।

ধীরে ধীরে ব্যাটিংটা যেন ভুলেই যাচ্ছিলেন মিরাজ। বিপিএলে ৮৭ রানের ইনিংসের পর ফিরে পেয়েছেন বিশ্বাস, ‘ব্যাটিং না করলে অনেকসময় আত্মবিশ্বাস কমে যায়। এখন মনে হচ্ছে আত্মবিশ্বাস আগের জায়গায় চলে এসেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতজুড়ে বিক্ষোভে ক্ষতির মুখে পর্যটন শিল্প

পরবর্তী

বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনায় যান চলাচল

পরবর্তী

বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনায় যান চলাচল

আবারও অনশনে খুলনা অঞ্চলের ৯ পাটকল শ্রমিক-কর্মচারীরা

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT