বিশ্বরেকর্ড গড়ল সোলার ইমপালস টু

টানা ১১৮ ঘণ্টা উড়ে অর্ধেক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস টু। বিমানটি সাত হাজার ২শ’ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে পৌঁছেছে।
২৮ জুন হাওয়াই-এর উদ্দেশ্যে যাত্রা করে সোলার ইমপালস টু। ১১৮ ঘন্টা টানা আকাশে থাকার ঘটনা এ ধরনের বিমানের জন্য এটাই প্রথম। হাওয়াইতে পর্যবেক্ষণের পর বিমানটি অ্যারিজোনার ফিনিক্সে যাবে। সেখান থেকে যাবে নিউইয়র্ক। এরপর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
আবুধাবি থেকেই ৯ মার্চ যাত্রা শুরু করে সোলার ইমপালস টু।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






