তথ্যপ্রযুক্তি

বিশ্ব পরিভ্রমণে সোলার ইমপালস টু

বিশ্ব পরিভ্রমণে সোলার ইমপালস টু

সেভিয়া থেকে কায়রোর উদ্দেশ্যে যাত্রা করলো সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস টু। ১৬তম বারের মতো ফ্লাইট শুরু করলো বিমানটি।

কায়রো হয়ে আবুধাবিতে গিয়ে শেষ হবে বিমানে বিশ্ব পরিভ্রমণ। ৫০ ঘণ্টা ৩০ মিনিটে এই আকাশভ্রমণ শেষ করবে সোলার ইমপালস টু।

সেভিয়া পর্যন্ত বিমানটি চালিয়ে দীর্ঘতম বিমান চালনার রেকর্ড করেছেন সুইস বিমানচালক অ্যান্ড্রে বোর্শেবার্গ।

২০ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করে ২৩ জুন আটলান্টিক পাড়ি দিয়ে সেভিয়াতে পৌঁছে নতুন ইতিহাস গড়ে সৌর শক্তি চালিত এ বিমানটি। 

বিষয়:সোলার ইমপালস টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…