আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন মৃত্যু, বেশি শনাক্ত রাশিয়ায়

জনসমাগমে মানুষজন, বেশিরভাগই মাস্ক পরা, শহরের রাস্তায় চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় বিভিন্ন বয়সের মানুষজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও করোনায় মৃত্যু কিছুটা কমেছে। গত কয়েকমাসের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৯৬ জন এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৩৯৬ জন। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের মতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৪ জনের।

গত এক দিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন ৪০ হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬১ জন। যুক্তরাজ‌্যে এখন পর্যন্ত ৯৮ লাখ ৪৫ হাজার ৪৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৯২৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়ায়। দেশটিতে গত এক দিনে মারা গেছেন ১ হাজার ২৫২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৯৭০ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৯৩ লাখ ৩১ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ২ লাখ ৬৪ হাজার ৯৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৩ হাজার ৬৫১ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭০৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিষয়:করোনা করোনাভাইরাস বিশ্বব্যাপী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…