আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

জনসমাগমে মানুষজন, বেশিরভাগই মাস্ক পরা, শহরের রাস্তায় চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় বিভিন্ন বয়সের মানুষজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজনজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ১৬ হাজার ৯৮৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৫৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ২২৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২২২ জন। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৩৮১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২০৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৫৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৯ হাজার ৪১৪ জন মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৫৭৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিষয়:করোনা করোনাভাইরাস বিশ্বব্যাপী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…