ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ঘরের তিন ম্যাচ কাতারে

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বাকি তিন ম্যাচ খেলতে হবে কাতারে যেয়ে। ‘ই’ গ্রুপে নিজেদের এ সবকটি ম্যাচই ঘরের মাঠে খেলার সূচি ছিল জেমি ডের শিষ্যদের।

শুক্রবার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি কাতারে ম্যাচ হওয়ার তথ্য জানিয়েছে। আসছে ৩১মে থেকে ১৫ জুনের মধ্যকার এশিয়ান অঞ্চলের বাছাইয়ের সব ম্যাচই অবশ্য হবে নিরপেক্ষ ভেন্যুতে।

সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তটি নিয়েছে এএফসি। আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে বাছাইয়ের ম্যাচ বাকি বাংলাদেশের।

পরিস্থিতি এমন হওয়ার কারণ করোনা। এএফসি চাচ্ছে, একেকটি গ্রুপের জন্য একই ভেন্যুতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে খেলাগুলো শেষ করতে।

নতুন সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে কাতারে খেলবে লাল-সবুজরা।

‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচ খেলে এক ড্র আর চার হারে এক পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। কলকাতায় ভারতের বিপক্ষে ড্র করে পয়েন্টটি অর্জন জামাল ভূঁইয়ার দলের।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 জেমি ডে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…