চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ টি-টুয়েন্টির সাজে গুগল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সোমবার (৮ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেট। ২৭ দিন আর ৫৮ ম্যাচের এই টুর্নামেন্টকে ঘিরে আগে থেকেই চলছে সাজ সাজ রব।

বিশ্বকাপের আয়োজনে পিছিয়ে নেই টেক জায়ান্ট গুগলও। তৈরি করেছে নতুন গুগল ডুডল। আগামীকাল শুরু হতে যাওয়া খেলার জন্য একদিন আগে থেকেই চলছে ডুডলটি।

বিভিন্ন বিশেষ দিন ও উপলক্ষকে সামনে রেখে গুগল নানা ধরণের ডুডল ছাড়ে। এর কিছু থাকে অ্যানিমেটেড, যা নড়াচড়া করে, কখনো আবার ছোট্ট একটা গল্প বলে। আবার কিছু থাকে স্থির ছবি। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য প্রকাশিত ডুডলটি তেমনই একটি আঁকা স্থিরচিত্র।

সরল আকার-আকৃতি দিয়ে তৈরি ছবিটিতে একটি ক্রিকেট স্টেডিয়াম দেখানো হয়েছে। স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক। তাদের অনেকের হাতে পতাকা। আর মাঠে চলছে ক্রিকেট ম্যাচ।

সাদা পোশাকের দুই আম্পায়ার, নীল রঙের বোলার ও ফিল্ডারের দল, স্টাম্প, লাল রঙে চিহ্নিত দুই ব্যাটসম্যান, এমনকি তাদের হাতে ধরা ক্রিকেট ব্যাট আর বলটাও ফুটে উঠেছে ডুডলটিতে। ছোট ছোট বৃত্ত, ত্রিভুজ, কয়েকটা রঙ আর আকৃতি দিয়ে খুব সহজ আর সুন্দর রূপে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিকেট ম্যাচে মাঠের খুঁটিনাটি।

ডুডলটিতে ক্লিক করলেই চলে আসে গুগল সার্চ পেজ, যেখানে রয়েছে বিশ্বকাপ টুর্নামেন্ট সম্পর্কিত নানা লিংক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুগলটি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিৎজারজয়ী সম্পাদক ড্যান এগেনের মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, চার বিভাগে হতে পারে শিলাবৃষ্টি

এপ্রিল ২৩, ২০২৬

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT