চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিতে প্রত্যেকে পাচ্ছেন ৪০ লাখ করে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড যুবাদের ৪ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে ভারত। আনন্দের রেশ কাটার আগেই বিশ্বজয়ী দলের প্রত্যেক সদস্যকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড।

বিসিসিআই জানিয়েছে, বিশ্বজয়ী দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন ৪০ লাখ রুপি করে। কোচিং স্টাফকে দেয়া হবে ২৫ লাখ রুপি করে।

বিশ্বকাপ এনে দেয়ায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বাহবা কুড়িয়েছেন ১৯ না পেরনো যুবারা।

‘আমি ভিভিএস লক্ষ্মণসহ কোচিং স্টাফের সকলকে ধন্যবাদ জানাই। তারা ছেলেদের গড়ে তুলতে মেধা খাটিয়েছেন। ছেলেরা এই অল্প বয়সেই আমাদের শিরোপা এনে দিয়েছে। পুরো আসরে তারা হারেনি। এটা এক কথায় অসাধারণ। নির্বাচকরাও ভালো ক্রিকেটার বাছাই করেছেন, এই কৃতিত্ব তাদেরও। ছেলেদের লম্বা ক্যারিয়ার হোক, সেই প্রত্যাশা করি।’

শনিবারের ফাইনালে আগে ব্যাট করে জেমস রেউয়ের ৯৫ রানের ইনিংসের পরও ১৮৯-এর বেশি তুলতে পারেনি ইংলিশ যুবারা। ৫ উইকেট নেন ভারতের রাজ বাউয়া।

জবাবে শাইক রাশেদ ও নিশান্ত সিন্ধুর অর্ধশতকে ভর করে ১৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারতের যুবারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবিসিসিআইভারতযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টসসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT