চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ এনে দেয়া কোচের সঙ্গে বিসিবির নতুন চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বমঞ্চে আকবর-ইমন-শরিফুলদের ডানা মেলার পেছনে কোচ নাভিদ নওয়াজের ভূমিকা কম নয়। বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেয়ার নেপথ্য নায়ক তিনি। লঙ্কান কোচের অধীনে দুই বছর কাজ করার পর টাইগার যুবারা পায় বিরাট সাফল্য।

বিশ্বজয়ের রেশ কাটার আগেই শোনা যায় পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও কোচ হিসেবে রাখা হবে নাভিদকে। কাগজে-কলমেও সেটি চূড়ান্ত হয়ে গেছে। এখন থেকে আগামী তিন বছর অনূর্ধ্ব-১৯ দলকে দেখভাল করবেন তিনি।

চুক্তির মেয়াদ বেড়েছে মাঠে যুবাদের নানাভাবে উজ্জীবিত রাখা স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারেরও। ২০২২ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ পর্যন্ত ছোটদের সঙ্গেই কাজ করবেন ইংলিশ ট্রেনার। বিসিবি তাদের চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে শিগগিরই।

নওয়াজ এবং স্টনিয়ার করোনাকালেও চ্যাম্পিয়ন যুবাদের খোঁজ-খবর রাখছেন। অনলাইনে আকবর-রাকিবুল-মুরাদ-অভিষেকদের নিয়ে করছেন সভা। খেলোয়াড়দের ফিট থাকার পরামর্শ দিচ্ছেন।

করোনা-বিরতি শেষ হলেই ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠনে ব্যস্ত হয়ে যাবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। কোচরাও শুরু করে দেবেন কাজ। স্টনিয়ারের চুক্তি আরেকটি বিশ্বকাপ পর্যন্ত আর নাভিদ থাকবেন ২০২৩ সাল পর্যন্ত। অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও গেম ডেভেলপমেন্টের অধীনে আরও কিছু কাজ করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরনাভিদ নওয়াজবিশ্বকাপবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT