চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলতে চান পোলার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে। কাইরেন পোলার্ডকে তারপর থেকে একপ্রকার ব্রাত্যই করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। বোর্ডের নেতৃত্বে নতুন মুখ আসায় অবশ্য আশায় বুক বাঁধছেন ক্যারিবীয় বিধ্বংসী অলরাউন্ডার। কড়া নাড়তে থাকা বিশ্বকাপের দল দিয়ে আবারও ফিরতে চান ৫০ ওভারের ক্রিকেটে!

বিতর্কিত বোর্ড সভাপতি ডেভিড ক্যামেরনকে পরাজিত করে গত মাসে সিডব্লুউআইয়ের নতুন প্রধান হয়েছেন রিকি স্কেরিত্ত। সভাপতি হয়েই ঘোষণা দিয়েছেন, ফিটনেস ও পারফর্ম করতে পারলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফেরানো হবে স্কোয়াডে। দুই টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিসহ একাধিক বিস্ফোরক ক্রিকেটারকে জাতীয় দলের বাইরে রেখেছিলেন পূর্ব সভাপতি ক্যামেরন।

স্কেরিত্ত সভাপতি হওয়ার পর পুরনো চেহারা ফিরতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। দলের বাইরে থাকা ক্রিকেটাররা ফিরতে শুরু করেছেন জাতীয় দলে। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেছেন ক্রিস গেইল। চার ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ৪২৪ রান। এর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন আন্দ্রে রাসেল। সুনিল নারিনকেও ফেরানোর ব্যাপারে ভাবছেন বোর্ড কর্মকর্তারা।

নতুন বোর্ড সভাপতির আশ্বাস ও ৩৯ বছর বয়সে দলে ফিরে ক্রিস গেইলের বিধ্বংসী ফর্ম, দুইয়ে মিলে জাতীয় দলে ফেরার ব্যাপারে নতুন করে আশাবাদী হচ্ছেন পোলার্ড। বুধবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩১ বলে ৮৩ রানের তাণ্ডব চালিয়ে জাতীয় দলে ফেরার দাবিও জানিয়ে রেখেছেন।

‘যখনই খেলার সুযোগ পেয়েছি, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। শেষ কয়েকবছর বেশ অশান্তি বয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। কিন্তু কয়েকসপ্তাহ ধরে একটা পরিবর্তন টের পাচ্ছি। পোলার্ড ছিল কালোতালিকাভুক্ত খেলোয়াড়দের একজন। যারা খেলোয়াড়দের নির্বাচন করতেন তারাই ছিলেন এর পেছনে। এখন দেখা যাক কী হয়! আমার বয়স ৩১, আর গেইলের ৩৯। সে এখনো খেলছে আর মাঠজুড়ে শট মেরেই চলছে।’

ঘরোয়া লিগ না খেললে জাতীয় দলে ফেরা হবে না- এই শর্তের প্রতিবাদ করে পোলার্ড, ব্রাভো, স্যামিসহ একাধিক ক্রিকেটার বের হয়ে যান ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। সেই ক্রিকেটারদের ফেরাতে গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুপার৫০ কাপ নামের একটি ৫০ওভারের টুর্নামেন্ট আয়োজন করে সিডব্লিউআই। আসরে ভালো করলে মিলবে বিশ্বকাপে খেলার সুযোগ, এমন শর্তে অবশ্য হতাশ করেছেন পোলার্ড। দল ত্রিনিদাদ এন্ড টোবাগোর হয়ে ৭ ম্যাচে করেছেন মাত্র ৬৯ রান।

Reneta

সেই টুর্নামেন্টে ভালো না খেললেও আইপিএলের সাম্প্রতিক ফর্মের কারণে বিশ্বকাপে কপাল খুলতে পারে বলে বিশ্বাস পোলার্ডের, ‘আপনারা এটা বলতেই পারেন। গত বছর হলে আমিই এই প্রশ্ন করতে দিতাম না। এখন নতুন সভাপতি এসেছেন, নতুন নির্বাচকরা দল নির্বাচন করছেন। আমি তো আশা করতেই পারি। আমি আমার খেলা উপভোগ করি। প্রকৃতিপ্রদত্ত প্রতিভাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা চালাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইরন পোলার্ডবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT