চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জিতলেই বিশ্বকাপ খেলার সুযোগ। আগের দিন সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে এমন সুযোগই করে দিয়েছিল জিম্বাবুয়ে। সুযোগটা কাজে লাগাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে দুদল। শেষ পর্যন্ত ‘যুদ্ধে’ জিতে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত করে আফগানরা। আইরিশদের ৫ উইকেটে হারিছে রশিদ-নবীদের দল।

প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান। কোয়ালিফাই পর্বের প্রথম তিন ম্যাচের হারের পর টানা চার ম্যাচ জিতে দশম দল হিসেবে ইংল্যান্ডের টিকিট কাটল আফগানরা।

শেষ বলে স্ট্যানিকজাই বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গেই হৃদয় ভেঙে যায় আয়ারল্যান্ডের। সেই সঙ্গে জিম্বাবুয়েরও। আরব আমিরাত বিপর্যয়ের পর এই ম্যাচের উপর এক শতাংশ হলেও বিশ্বকাপ ঝুলে ছিল বিশ্বকাপ কোয়ালিফাইংয়ের স্বাগতিক দেশের।

Banglabid

জয়ী দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এই সরল হিসাব ছাড়াও আফগান-আইরিশ ম্যাচে ছিল অনেক জটিল হিসেবে অঙ্ক। যেগুলো অদ্ভুত হিসাব বললেও বোধ হয় বেঠিক হবে না।

এই ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে বিশ্বকাপ নিশ্চিত হত আয়ারল্যান্ডের। কারণ জিম্বাবুয়ের চেয়ে নেট রানরেটে আইরিশরা এগিয়ে ছিল। আয়ারল্যান্ডের নেট রানরেট যেখানে ০.৪৭, সেখানে জিম্বাবুয়ের ০.৪২। তবে যদি ম্যাচ টাই হত সেক্ষেত্রে আয়ারল্যান্ডের নেট রান কমে যেত এবং জিম্বাবুয়ের বাড়ত। সেক্ষেত্রে বিশ্বকাপে খেলত জিম্বাবুয়ে। আর জেতা ছাড়া আফগানিস্তানের কোনো হিসাবই ছিল না। শেষ পর্যন্ত কোনো হিসাব রাখেওনি ক্রিকেট বিশ্বের ‘আগমনী পরিশক্তিরা’।

২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম সাড়ে ষোলো ওভারেই ওপেনিং জুটিতে ৮৬ রান তুলে বড় জয়ের ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ শাহজাদ ও গুলবোদিন নায়েব। কিন্তু দুই ওপেনার ফেরার পরই থেমে যায় আফগানিস্তানের রানের চাকা।

Reneta

৫০ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৫৪ রান করে আউট হন শাহজাদ। একশ রানের গণ্ডি ছাড়িয়ে সাজঘরে ফেরেন ৪৫ রান করা নায়েব। চার রানের ব্যবধানে রহমত শাহ (১২) ফিরলে চাপে পড়ে আফগানরা। পাগলামি এক শট খেলে দলকে আরো চাপে ফেলেন ১২ রান করা মোহাম্মদ নবী।

তবে বিশ্বকাপ স্বপ্নটা ফিকে হয়ে যাওয়ার আগে দলের হাল ধরেন সামিউল্লাহ শেনওয়ারি ও অধিনায়ক আসগার স্ট্যানিকজাই। ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিজে যান তারা। নিচু এক বলে ২৭ রান শেনওয়ারি আউট হলে আবার জমে যায় খেলা। রান ও বলের ব্যবধান কাছাকাছি থাকায় ম্যা জমেছিল শেষ পর্যন্তই।

কিন্তু স্ট্যানিকজাই’র ২৯ বলে ৩৯ রান ও নাজিবুল্লাহ জাদরানের অপরাজিত ১৭তে ৫ উইকেট হারিয়ে ২০১৩ তোলে আফগানিস্তান। বাউন্ডারি মেরে বিশ্বকাপ নিশ্চিত করা স্ট্যানিকজাই’র ইনিংসটি সাজানো চারটি চার ও এক বিশাল ছক্কায়।

আয়ারল্যান্ডের সেরা বোলার সিমি সিং। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন এই স্পিনার।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫৩ তোলে আয়ারল্যান্ড। তবে তাদের রান তোলার গতি ছিল খুবই মন্থর। ৪৫ বলে ২০ রান করে প্রথমে আউট হন অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। আরেক ওপেনার পল স্টার্লিং ৫৫ রান করতে বল খরচ করেন ৮৭টি।

মিডলঅর্ডারে নীল এবং কেভিন ও’ব্রায়েন দুই ভাই ছোড়া অন্যরা ব্যর্থ। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত বড় স্কোর গড়ার রাস্তা আটকেই ছিল আইরিশদের। নীল ও’ব্রায়েন ৩৬ এবং কেভিন করেন ৪১ রান। অন্য চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারলেও ১৫ রানের গণ্ডি ছাড়াতে পারেননি।

আফগানদের হয়ে সফল বোলার যথারীতি রশিদ খান। ১০ ওভারে ৪০ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এছাড়া দৌলত জাদরান দুটি ও মোহাম্মদ নবী নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশ এখন স্বৈরতান্ত্রিক দেশ: বিএনপি

পরবর্তী

পরিচ্ছন্নতার অনন্য দৃষ্টান্ত পান দোকানী

পরবর্তী

পরিচ্ছন্নতার অনন্য দৃষ্টান্ত পান দোকানী

বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক বলা কতটুকু যৌক্তিক?

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT