চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ৯ নভেম্বর গায়ানায় টুর্নামেন্ট শুরুর দিন স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ফলে সালমা-রুমানাদের একে একে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে।

শনিবার বাংলাদেশের কাছে ২৫ রানে হেরে বাছাইপর্বে রানার্সআপ হওয়া আয়ারল্যান্ড পড়েছে ‘বি’ গ্রুপে। আইরিশ মেয়েদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

র‌্যাঙ্কিয়ের সেরা আট দল বিশ্বকাপ খেলছে সরাসরি। দশ দলের আসরে বাকি দুই দল বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

ফেভারিট তকমা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জিতে বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত করে, পরে সালমাবাহিনী বাছাই সেরার খেতাবও তুলে নেয়।

Reneta

কয়েকসপ্তাহ আগে এশিয়া সেরার মুকুট পরা সালমা-রুমানারা বাছাইয়ের আগে আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জিতে ২-১ ব্যবধানে। ব্যাটে-বলে উড়ন্ত পারফরম্যান্সে অদম্য মনোভাব আর নৈপুণ্যের পর বিশ্বকাপে সাফল্যের মুকুটে অনেককিছু যোগ করতে প্রত্যয়ী লাল-সবুজরা।

বাংলাদেশের ম্যাচের সূচি
৯ নভেম্বর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (গায়ানা)
১২ নভেম্বর: বাংলাদেশ-ইংল্যান্ড (গ্রস আইসলেট)
১৪ নভেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (গ্রস আইসলেট)
১৮ নভেম্বর: বাংলাদেশ-সাউথ আফ্রিকা (গ্রস আইসলেট)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT