ক্রিকেট

পাকিস্তানকে ৬৪ রানে আটকে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

এশিয়ান গেমস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে, জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের মেয়েদের। স্বর্ণ জয়ের আশা ছাড়তে হলেও পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হাংজুতে পাকিস্তানকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবারের এশিয়ান গেমসে এটিই বাংলাদেশের প্রথম পদক।

২০১৪ সালের পর এশিয়ান গেমসে কোনো পদক পেয়েছে মেয়েদের ক্রিকেট দল। ওই বছর ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদেরকে হারিয়ে ব্রোঞ্জ জিতল টিম টাইগার্স।

হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট খুইয়ে জয় তুলে নেয় লাল-সবুজের দল।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের পঞ্চম বলেই ধাক্কা খায় পাকিস্তান। মারুফা আক্তারের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন শাওয়াল জুলফিকার। পরের ওভারে এক রান করা আরেক ওপেনার সিদ্রা আমিনকে আউট করেন নাহিদা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এছাড়া অধিনায়ক নিদা দার ১৪ রান ও সাদাফ শামসের ১৩ রান করেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শামীমা সুলতানা ও সাথী রানীর টিম টাইগ্রেসদের ওপেনিং জুটিতে ২৭ রান আসে। জুটি ভাঙে পঞ্চম ওভারে। ১৩ রান করেন শামীমা। সাথীও একই রান করে বিদায় নেন।

এরপর নাশরা সান্ধুর বলে অধিনায়ক জ্যোতি দুই রানে এবং সোবহানা মোস্তারি ৫ রানে আউট হন। পরে ঋতু মনিকে নিয়ে হাল ধরেন স্বর্ণা আক্তার। জয় থেকে ৮ রান দূরে থাকতেই ৭ রানে করে আউট হন ঋতু। এরপর স্বর্ণা ও সুলতানা খাতুন ব্যাট থেকে জয় আসে বাংলাদেশের।

বিষয়:এশিয়ান গেমস জ্যোতি পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…