অন্যান্য

বিশুদ্ধ পানি পানের পাশাপাশি ব্যবহার নিশ্চিত করা জরুরি

বিশুদ্ধ পানি  পানের পাশাপাশি ব্যবহার নিশ্চিত করা জরুরি

বিশুদ্ধ পানি পানে সজাগ হলেও নিত্যব্যবহারে এখনো তেমন জনসচেতনতা তৈরি হয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিশুদ্ধ পানি  পানের পাশাপাশি ব্যবহার নিশ্চিত করা না গেলে পানিবাহিত রোগের হাত থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব নয়।

বছরজুড়েই পানিবাহিত রোগের  প্রকোপ থাকলেও তা  গ্রীষ্মকালে বেড়ে যায় কয়েকগুণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বছরের এই সময় মানুষের পানি  পানের মাত্রা বেড়ে যায়। কাজের ফাঁকে পিপাসা মেটাতে অনেকেই নির্ভর করেন এমন অস্বাস্থ্যকর ব্যবস্থার উপর।

ক্ষুধা মেটাতে রাজধানীর মানুষ রাস্তার পাশের খোলা দোকান থেকে যে খাদ্য  খায় তার বেশিরভাগই ধোয়া হয় না বিশুদ্ধ পানি দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন বিশুদ্ধ পানি  পান ও ব্যবহার দুই বিষয়েই মানুষকে সচেতন হতে হবে।

ডায়রিয়া, জন্ডিস ও টাইফয়েডের মতো নানা রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে বেড়ে যায় রোগীর সংখ্যা।  গ্রীষ্মের শুরুতেই এবার ঘন ঘন বৃষ্টি হওয়ায় এবছর পানিবাহিত রোগ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ড.  এবিএম আব্দুল্লাহ বলেন, নিজের খাওয়া শুধু না, থালা বাসনগুলোও বিশুদ্ধ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

আর আইসিডিডিআরবির গবেষক ড. প্রদীপ কুমার বর্ধণ বলেন, ব্যবহারের পানি যদি বিশুদ্ধ না হয়, তাহলে ভালো ফুটিয়ে বিশুদ্ধ করে নিতে হবে।

ফুটিয়ে অথবা ফিল্টার করে সাধারন মানুষকে পানি  পান ও ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিষয়:পানিবাহিত রোগ বিশুদ্ধ পানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…