মার্কিন হামলায় ইরানের উপকূলীয় জাস্ক কাউন্টির বুনজি গ্রামের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রের পাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন।
সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের বরাতে হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পুর বলেন, হামলার ফলে বুনজি গ্রামের সমুদ্রের পানি উত্তোলনকারী পাম্পিং স্টেশন এবং ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তিনি জানান, এর ফলে প্রায় ১০ হাজার জনসংখ্যার ২০টি গ্রামে পানীয় জলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
হামজেহ পুর মার্কিন হামলাকে “অপরাধ ও সন্ত্রাসী হামলার ধারাবাহিকতা” হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বর্তমানে তীব্র পানি সংকটের মুখে রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে, তবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।







