প্রয়াত বিল প্যাক্সটনের প্রতি শ্রদ্ধা জানালেন তার ছেলে জেমস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি বাবার প্রতি শ্রদ্ধা জানান। ছবিতে দেখা যায়, একটি বাস্কেটবল কোটের পাশে বাবার সঙ্গে হাস্যোজ্জল জেমস। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। ২৩ বছর বয়সী জেমস লিখেছেন, ‘তোমার সঙ্গে সব সময়ের হাসি।’
শুধু এবার নয়, এর আগেও বাবার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন জেমস। আর তা শেয়ার করেন মার্চের গোড়াতে। ছবিতে দেখা যায় ছোট্ট জেমসকে একটি নীল রঙের খেলনা প্লেনে বসিয়ে খেলছেন বিল। জেমস ছবিতে শিরোনাম দেন, ‘বাবা আমি তোমাকে সারা জীবন ভালবাসব। আমি যে তোমাকে কত ভালবাসি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
হলিউডের ৬১ বছর বয়সী অভিনেতা বিল প্যাক্সটন গত ২৫ ফেব্রুয়ারি মারা যান। অপারেশন পরবর্তী শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়। মিড–ডে।










