মাঠে নামার আগেই আইপিএল জীবন দারুণ উপভোগ করছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। মাত্র দুদিনেই নিজ দল সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যমণিতে পরিণত হয়েছেন কাটার মাস্টার।
প্রথমবারের মতো আইপিএল খেলতে গত মঙ্গলবার ভারতে গেছেন মুস্তাফিজ। সেদিনই দলের সঙ্গে যোগ দেন তিনি।অল্প সময়ের মধ্যেই দলের ভারতীয় এবং আন্তর্জাতিক তারকাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে মুস্তাফিজের।
এরই মধ্যে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিলিয়ার্ড খেলছেন মুস্তাফিজ আর তার খেলা দেখছেন সতীর্থ ভূবেনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্ডসহ অন্যরা।
দলে মুস্তাফিজের অন্যান্য সতীর্থদের মধ্যে রয়েছেন শিখর ধাওয়ান, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ময়েজেস হেনরিকস, ডেভিড ওয়ার্নার, ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, যুবরাজ সিং, আশিস নেহরা ও বেন কাটিংয়ের মতো তারকারা।
১২ তারিখে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ।








