চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বিধ্বস্তে বেঁচে গেছে ১৩ মাসের কন্যা শিশু

নুসরাত শারমিননুসরাত শারমিন
১:২২ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

প্রায় ৪০ জন নাম-পরিচয় বিহীন যাত্রী নিয়ে বুধবার সকালে হোয়াইট নীলনদের তীরে আছড়ে পড়েছিল সাউথ সুদানের পণ্যবাহী বিমান অ্যান্টোনোভ এএন-১২। ৫ জন রাশান ক্রুসহ সব যাত্রীর নিহতের খবর পাওয়া গেলেও ওই কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার পরে বেঁচে গেছে ১৩ মাস বয়সী কন্যা শিশু নালৌ ও উয়র অ্যারোপ নামের এক ব্যক্তি।

নালৌর কোনো পরিচিত বা আত্মীয় না হওয়া সত্ত্বেও বিমান বিধ্বস্তের সময় ১৩ মাসের নালৌকে বুকে আঁকড়ে ধরে রক্ষা করেন অ্যারোপ।

হাসপাতালে চিকিৎসার পর শনিবার কিছুটা সুস্থ হয়ে অ্যারোপ বলেন, প্লেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্লেন বিধ্বস্ত হতে যাচ্ছে বলে যাত্রীরা চিৎকার শুরু করে। তখন আমার পাশে আমার বন্ধু ও ওই শিশুটি ছিলো। আমি শিশুটিকে বুকে জড়িয়ে ধরি যেনো ও আঘাত না পায়।

অ্যারোপ বলেন, জুবায় তার পরিবারের সঙ্গে দেখা করে কাজে ফিরে যাওয়ার জন্য দানিশ শরণার্থী কাউন্সিলের সঙ্গে পালৌইচে যাচ্ছিলেন তিনি। দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ ও বৈরী আবহাওয়ার জন্য পালৌইচে কোনো যাত্রীবাহী বিমানের ফ্লাইট ছিলোনা। তাই বিয়ার, সেন্ডেল ও ওষুধ পরিবহণকারী পণ্যবাহী বিমানটিতে ওঠার জন্য এক দালালকে ৫শ সাউথ সুদানীস পাউন্ড দেন অ্যারোপসহ আরো অনেকেই। যদিও তাকে টিকিট দেয়নি, তবুও তিনি সহ ৮জনকে বিমানের ভিতর সিট দেওয়া হয়েছিলো। কিন্তু বাকিরা জায়গা পেয়েছিলো বিমানের কার্গোতে। 

অ্যারোপ আরও জানান, জ্ঞান ফেরার পর প্রথমেই আমার বন্ধুর কথা মনে পড়েছে যে, সে মুহূর্তে আমার নাম ধরে ডেকেছিলো। 

দুর্ঘটনার খবর শুনে সাউথ সুদানের স্থানীয় টিভি চ্যানেলের তরুণী সাংবাদিক অ্যাকল ডেঙ্গ সর্বপ্রথম ঘটনাস্থলে দৌঁড়ে যান। সেখানে তিনি অ্যারোপকে অজ্ঞান অবস্থায় পান এবং অ্যারোপের বুকে ঘুমিয়ে ছিলো নালৌ। অ্যাকলসহ অন্যান্যরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যান।

Reneta

অ্যাকল বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা নালৌ ও অ্যারোপকে খুঁজে পেয়েছিলাম।

অ্যারোপের শরীরের ৬ জায়গায় ভেঙ্গে গেছে ও মাথায় অনেক আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় নালৌও মাথায় আঘাত পেয়েছে ও তার এক পা ভেঙ্গে গেছে। কিন্তু ওই দুর্ঘটনায় নালৌর মা ও বোন মারা গেছে বলে জানিয়েছে নালৌর বাবা। 

সাউথ সুদানের সরকারের এক মুখপাত্র অ্যাটেনি উইক অ্যাটেনি বলেন, পণ্যবাহী বিমানটি একজন স্থানীয় ব্যবসায়ীর। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।

সাউথ সুদানের বিমান সংস্থা থেকে জানানো হয়েছে, পণ্যবাহী ওই বিমানটিতে মানুষ পরিবহণ করার অনুমতি ছিল না। ওই সংস্থার দাবি, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ক্যাপ্টেন জানিয়েছিলেন, ১২ জন  যাত্রী এবং ছ’জন বিমানকর্মী নিয়ে উড়েছিল ওই পণ্যবাহী বিমানটি।

কিন্তু সন্দেহ, বিমানটিতে ওই ১৮ আরোহী ছাড়াও আরও অনেকেই ছিলেন। যার জেরে ওই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে তাই অনুমান, সম্ভবত অত্যধিক ভার সহ্য করতে না পেরেই ভেঙে পড়েছিল বিমানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT