বিনোদন

বিমানে বসে অবশ্যই সিনেমা দেখি: প্রধানমন্ত্রী

৪১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী

বিমানে বসে অবশ্যই সিনেমা দেখি: প্রধানমন্ত্রী

‘যখন বিমানে চড়ে এদেশ-সেদেশ ভ্রমণে যাই তখন ‘অবশ্যই’ সিনেমা দেখি। এছাড়া সময় পাই না। বিমানে বসে অনেক ভালো ছবি আমি দেখেছি।’ বলছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ি রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ তুলে দেয়ার পর কথা বলেন শেখ হাসিনা।

বক্তব্যে তিনি আরও বলেন, সিনেমা দেখার সময় পাই না। সব সময় হয়ে ওঠে না। সারাদিন ফাইল-পত্র, মিটিং নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়, ব্যস্ততায় থাকতে হয়। তবে বিমানে বসে সিনেমা দেখার নিরিবিলি সুযোগ ঘটে।

এসময় শেখ হাসিনা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সঠিক ইতিহাস ও সংগ্রাম মানুষের কাছে তুলে ধরা উচিত। সিনেমার মাধ্যমে যেন সেটা আসে। এছাড়া ভালো মানের ছবি বানাতে হবে যেটা সমাজ সংস্কারে কাজে আসবে।

এছাড়া বিশ্বমানের ছবি নির্মাণ করা উচিত। এফডিসি আমার বাবার হাতে তৈরি। চলচ্চিত্রের উন্নয়নে যা যা করা দরকার আমি করবো। সবশেষে যারা পুরস্কার পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতে আরও অনেকেই এই পুরস্কার পাবেন এই কামনা থাকলো।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসনিা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…