বাংলাদেশ

বিমানবাহিনীর হেলিকপ্টার জরুরি অবতরণের পর আগুন

বিমানবাহিনীর হেলিকপ্টার জরুরি অবতরণের পর আগুন

চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনাকবলিত হয়ে ২ জন আহত হয়েছেন।

বেলা ১১টার দিকে পাইলট অফিসারসহ ৩ জনকে নিয়ে এম আই ওয়ান-সেভেন মডেলের প্রশিক্ষণ হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করে। সে সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে প্রশিক্ষক স্কোয়াড্রন লিডার শাফায়াত ও পাইলট অফিসার ফুয়াদসহ ৩জন আহত হন। তাদের মধ্যে স্কোয়াড্রেন লিডার শাফায়াত এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিমএএইচে আনা হয়েছে।

পাইলট অফিসার ফুয়াদকে ভর্তি করা হয়েছে স্থানীয় নৌবাহিনী হাসপাতালে। দুর্ঘটনার পর শাহ্ আমানত বিমানবন্দরে বিমান ওঠা-নামা আধ ঘণ্টা বন্ধ থাকে।

বিষয়:জরুরি অবতরণ বিমান বাহিনী হেলিকপ্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…