বাংলাদেশ

বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে অসন্তোষ বিমানমন্ত্রীর

বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে অসন্তোষ বিমানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে জরুরী বৈঠকে ওই অসন্তোষের কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, সিভিল এভিয়েশনের একটি বিশেষ দায়িত্ব রয়েছে তার এভিয়েশনের নিরাপত্তা জোরদার করা। সেজন্য আমরা সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তবে এই নিরাপত্তা ব্যবস্থা হয়তো সাধারণ মানুষদের সসম্যা তৈরি করবে।

দেশের সাম্প্রতিক জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলেন মহাজোট সরকারের এই মন্ত্রী। বলেন, যারা এটাকে আন্তর্জাতিক করার চেষ্টা করছিল এতোদিন ধরে করেছিল সেটা হয়তো তারা অল্প হলেও করতে পেরেছে। আমাদের দেশের চাপ বাড়াতে এবং দেশকে পৃথিবীর কাছে জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য তাদের ছিল সেই লক্ষ্য হয়তো তারা পূরণ করতে পেরেছে।

বিমানবন্দরের নিরাপত্তায় সকলের সহযোগিতা চেয়েছে সরকার। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বিষয়:বিমানমন্ত্রী রাশেদ খান মেনন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…