চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলায় হামলা ও সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও বিভিন্ন জেলায় হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে একশ’র বেশি মানুষ। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সহিংসতা বাড়ছে। নোয়াখালী-৫ এর বিএনপি প্রার্থী মওদুদ আহমদের নির্বাচনী প্রচারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫ নেতাকর্মী আহত হন।

হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে সংবাদ সম্মেলনে মওদুদ নিজের নিরাপত্তার দাবি জানান।তবে পরে উপজেলা কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ।

Banglabid

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষ হয়েছে। এতে ২ পুলিশ, বিএনপির ২৫ জন এবং আওয়ামী লীগের ১৫ জনসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে।

চাঁদপুরে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী প্রচার থেকে নেতাকর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে দু’পক্ষের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন।

জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং উপজেলা বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে।

Reneta

শরীয়তপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুর উদ্দিন অপুর নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির এ প্রার্থীসহ ৪০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বরিশাল-২ আসনের বানারীপাড়া উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০/১২ জন কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনী সহিসংতাবিএনপি প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT