চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে ‘গণহত্যা দিবস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আগামীকাল পালিত হবে গণহত্যা দিবস।  দিবসটি সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। একই সঙ্গে দাবি জানানো হবে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের।

শোকাবহ জাতি ঘৃণা ও ধিক্কার জানাবে পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এদেশী দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসদের।  দিবসটি সামনে রেখে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগ: ২৫ মার্চ গণহত্যা দিবসকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ নানা কর্মসূচি মধ্য দিয়ে পালন করবে। একাত্তরের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে: ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় স্মৃতি চিরন্তন-এ মোমবাতি প্রজ্বলন, ৭টা ৫ মিনিটে ডকুমেন্টারি প্রদর্শন এবং ৭টা ২০ মিনিটে আলোচনা সভা। 

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া, বাদ জোহর মসজিদুল জামিয়ায় ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

Reneta

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: স্বাধীনতা ও গণহত্যার ৪৭তম বার্ষিকীতে রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৭টি মশাল প্রজ্জ্বলন করবে এবং আলোর মিছিলে নেতৃত্ব দেবেন মহান মুক্তিযুদ্ধের অধিনায়করা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। আলোর মিছিলের প্রারম্ভে রয়েছে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা।

ব্লাক-আউট কর্মসূচি: রাত ৯টা থেকে ১টা পর্যন্ত ২৫ মার্চ কালরাত স্মরণে জরুরি স্থাপনা ব্যতীত সকল জায়গায় ‘ব্লাক-আউট’ কর্মসূচী পালন করা হবে। এক মিনিটের জন্য অন্ধকার হয়ে যাবে পুরো বাংলাদেশ। এছাড়া, সারাদেশ এক মিনিট স্তব্ধ থাকবে। চলন্ত গাড়ি ওই সময়ে থেমে যাবে। হেঁটে চলা মানুষ থেমে যাবে। 

এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘রক্তাক্ত ২৫ মার্চ গণহত্যার ইতিহাস ’ শীর্ষক শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা-কর্মীসহ দলের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে দিবসটির যথাযথ মর্যাদা অনুযায়ী সভা, সমাবেশ, র‌্যালি, আলোকচিত্র প্রদশর্নীসহ বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য বিবৃতিতে তিনি অনুরোধ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণহত্যা দিবসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT