চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি ভেঙে ‘সিআইএ’ চান রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

জিনেদিন জিদান যখন রিয়ালের কোচ হন তখন শুরুর একাদশে দলের তিন খেলোয়াড়ের ব্যাপারে কোনও রকম প্রশ্নই ছিল না। সেই তিন খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা। যাদের একসঙ্গে বলা হয় ‘বিবিসি’। কিন্তু গত ১৮ মাসের বেশি সময় ধরে রিয়াল দল আগের তুলনায় অনেক গভীর ও বেশি প্রতিযোগিতামূলক হয়েছে এবং শুরুতে কোন খেলোয়াড়রা নামবে তারও নিশ্চয়তা নেই। বিশেষ করে ইসকোর ২০১৭ সালের পারফরমেন্স এবং মার্কো অ্যাসেনসিওর অলৌকিক উত্থানে।

আগামী ২২ দিনে সাতটি ম্যাচ খেলবে রিয়াল। এই ম্যাচগুলোতে তাদের গভীরতা পরীক্ষা হবে এবং জিদানের রোটেশন পদ্ধতি প্রত্যাশার চেয়ে অনেক আগেই দেখা যেতে পারে। এর কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে এই সময়ে দলে ফিরছেন আক্রমণভাগের প্রধান রোনালদো।

বলা হচ্ছে, বিবিসিকে নিয়েই শক্তিশালী আক্রমণভাগ সাজাবেন কোচ। কিন্তু তাতে প্রধান বাধা নাকি রোনালদোই। তিনি যে বিবিসির বদলে এখন ‘সিআইএ’ চান। মানে শুরুর একাদশে বেল-বেনজেমাকে বাদ দিয়ে ইসকো-অ্যাসেনসিওকে সঙ্গী করতে চান সিআর সেভেন। যে জুটিকে বলা হচ্ছে সিআইএ।

দলে ব্যাপক প্রতিযোগিতা সত্ত্বেও বেনজেমা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের শুরুতে খেলেছেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার হতাশাজনক ম্যাচেও জিদান তাকে সরিয়ে নেননি। ওই ম্যাচে অনেক ভালো সুযোগ মিস করেন বেনজেমা। একইভাবে বেলও এই মৌসুমে পাঁচটি ম্যাচের চারটিতেই খেলেছেন। বার্নাব্যুতে বার্সেলোনার এবং দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলতে না পারায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার পারফরমেন্সের কথা অনেকেই ভুলে গিয়েছিলেন।

তবে অবস্থার বিচারে বল এখন বেল ও বেনজেমার কোর্টে। তাদের প্রমাণ করতে হবে তারা এখনও রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে থাকার যোগ্যতা রাখেন। কিন্তু সেটা প্রমাণের খুব একটা সময় দিতে চান না রোনালদো। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা ডন ব্যালনের সূত্র অনুযায়ী পর্তুগিজ তারকা বলছেন, বেলের শুরুর একাদশে থাকা উচিত নয়। বরং তিনি ইসকো এবং অ্যাসেনসিওর পক্ষেই। বেলের চেয়ে ইসকোকেই অনেক বেশি এগিয়ে রাখছেন রোনালদো।

Reneta

এদিকে ২১ বছরের অ্যাসেনসিও ইউরোপীয় ফুটবলের সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছেন। তাকে নিয়মিত শুরুর একাদশে চান রোনালদো।

ডন ব্যালন আরও জানাচ্ছে, রোনালদো চান বেনজেমাকে বেঁচে দিক জিদান। পত্রিকাটির দাবি যদি সত্যি হয়, তাহলে এটাই রিয়ালের বিখ্যাত বিবিসি ত্রিভুজ আক্রমণের শেষ মৌসুম। পরিবর্তে রোনালদো, ইসকো এবং অ্যাসেনসিওকে নিয়ে রিয়ালের নতুন ত্রিভুজ আক্রমণে নেতৃত্ব দিতে পারে সিআইএ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোবিবিসিরিয়াল মাদ্রিদসিআইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT