চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিবিসি’ ভুলে নতুন ত্রয়ীর খোঁজে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থাকে শুধু সংকট বললে ভুল হবে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি রীতিমত মহাসংকটে। তা থেকে মুক্তি পেতে এখন দলের আক্রমণভাগের সেরা তিন অস্ত্র বিবিসিকেও ভুলে যেতে চাইছে ব্লাঙ্কোসরা। বেল-বেনজেমা-রোনালদোর জায়গায় বিপ্লব ঘটাতে নতুন ত্রয়ীর খোঁজে আছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।

স্প্যানিশ গণমাধ্যম বলছে, রোনালদো-বেল-বেনজেমাকে আর অল্পসময়ই বার্নাব্যুতে একসঙ্গে আলো ছড়াতে দেখা যাবে। চলতি শীতকালীন দলবদলের পর আসছে গ্রীষ্মকালীন সময়ে রিয়ালে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথাই জানাচ্ছে তারা। আর এ সময়ের মধ্যেই বিবিসিকে ধাপে ধাপে আলাদা করা হবে।

এর আগেও সমকালীন বিশ্বসেরা ফুটবলারদের একসঙ্গে করে গ্যালাকটিকো সাজিয়েছে রিয়াল। লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনাল্ডো এবং ডেভিড বেকহ্যামদের এক করার পর কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং বেনজেমাকে যুগলবন্দী করে রিয়াল। পরে সিআর সেভেনে ও বেনজেমার সঙ্গে গ্যারেথ বেলকে কিনে আরেক গ্যালাকটিকো সাজায় মাদ্রিদের দলটি।

এখন ক্লাব সভাপতি পেরেজের জন্য গ্যালাকটিকো গড়ে তোলার আরেকটি সুযোগ। তার নতুন স্বপ্নের গ্যালাকটিকোর টপ লিস্টে আছেন চিরশত্রু বার্সেলোনার সাবেক তারকা নেইমার। যিনি বার্নাব্যুতে নতুন ‘রোনালদো’ হতে পারেন বলে বিশ্বাস পেরেজের।

দলবদলের বাজারে নেইমার মেগাস্টার। যদিও সে এখন বার্সার খেলোয়াড় না। তবু তাকে সাইন করানোটা কঠিন হবে। কারণ চলতি মৌসুমের শুরুতেই তাকে রেকর্ড ট্রান্সফার ফিতে কিনেছে আরেক ধনকুবেরের ক্লাব পিএসজি।

নেইমারকে পেতে অর্থসহ সবধরনের বিকল্প নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন রিয়াল সভাপতি। এমনও শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে রোনালদোকে বদলি দিতেও রাজি তিনি।

Reneta

নেইমারের পরেই লিস্টে নাম এডেন হ্যাজার্ডের। যাকে পছন্দ করেন কোচ জিদানও। দলবদলের বাজারেও বেশ এগিয়ে বেলজিয়ান ফরোয়ার্ড। তার উপর চেলসির সঙ্গে নতুন করে চুক্তিও নবায়ন করেননি তিনি। ২০২০ সালেই ব্লুজদের সঙ্গে থাকার মেয়াদ শেষ হবে হ্যাজার্ডের।

আর রিয়ালের ৯ নম্বর জার্সিতে খেলার জন্য পেরেজের নতুন বেনজেমা হিসেবে পছন্দ রবার্ট লেভানডোভস্কিকে। বায়ার্ন মিউনিখ তারকার প্রতি আগেও আগ্রহ দেখিয়েছেন পেরেজ এবং দলে টানতে বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন।

আসছে আগষ্টেই ৩০ বছরে পা দেবেন পোলিশ তারকা। পেরেজের হিসাব, তাকে দলে টানতে পারলে খুশি মনেই রিয়ালে ক্যারিয়ার শেষ করতে চাইবেন লেভানডোভস্কি। যদিও এ বিষয়ে বায়ার্ন মিউনিখ আলোচনা করতে চায় কিনা তার উপর নির্ভর করছে সবকিছু।

উপরের তিনজনের সঙ্গে রিয়ালের রাডারে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন, ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি, জুভেন্টাসের আরেক আর্জেন্টাইন পাওলো দিবালা ও ‘মিশরীয় মেসি’র তকমা পাওয়া লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিবিসিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT