নেপাল সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে খসড়া সংবিধান বিল পাশ করা হয়েছে। আইনপ্রণেতা এবং সংবিধান সভা প্রধানের অনুমোদনের পর এই সংবিধান হবে নেপালের রাষ্ট্রীয় রূপরেখা।
২০ সেপ্টেম্বর এই সংবিধান অনুসারে নেপাল পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির রাষ্ট্রপতি ড. রাম বরণ যাদব।
আজ বুধবার সংসদে বিলটি তোলা হলে ৫’শ ৯৮ জন সাংসদের মধ্যে ৫’শ ৭ জনই বিলের স্বপক্ষে ভোট দেন। ২৫ জন সংসদ সদস্য প্রস্তাবিত সংবিধানের বিরুদ্ধে ভোট দেন। আর ভোট দানে বিরত থাকেন ৬৫ জন সাংসদ।
তবে নেপালের নতুন সংবিধান প্রণয়নের পরও থেমে নেই সংবিধান বিরোধীতা এবং প্রাণহানী। আজও দেশটিতে পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়।






