ক্রিকেট

বিপিএল-বিরতিতে ওমরাহ করতে গেলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, মাঠে দর্শকরা উপভোগ করছেন, বাংলাদেশি ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমরাহ করতে গেলেও বিপিএলের কোনো ম্যাচ মিস করবেন না সাকিব আল হাসান। দেশে ফিরবেন ৬ ফেব্রুয়ারি। পরের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবেন ফরচুন বরিশাল অধিনায়ক।

দলটির মিডিয়া ম্যানেজার সেকেন্দার আলী জানান, ‘গতকাল (শুক্রবার) রাত ১২টায় ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন সাকিব। ফিরবেন আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায়। তিনি ৭ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন।’

রোববার ও সোমবার বিপিএলের ম্যাচ নেই। গতকাল সাকিবের বরিশাল হারায় খুলনা টাইগার্সকে। ওই রাতেই ওমরাহ করার উদ্দেশে রওনা হন বিশ্বসেরা অলরাউন্ডার। ফিরে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবেন ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা এ ক্রিকেটার।

১০ ম্যাচে বরিশাল ও কুমিল্লার সমান ১৪ পয়েন্ট। দুই দলই শেষ চার নিশ্চিত করেছে। মঙ্গলবার মুখোমুখি দেখায় যারা জিতবে তারাই অনেকটা এগিয়ে যাবে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে উঠার পথে।

বিষয়:ওমরাহ বরিশাল-কুমিল্লা বিপিএল-২০২৩ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…