বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে চ্যানেল আইয়ে শুরু হলো বিশেষ অনুষ্ঠান ‘বিপিএল ফ্রম দ্য গ্যালারি’। চিটাগং ভাইকিংস’কে দিয়ে যাত্রা শুরু হয় এই স্পোর্টস টক-শো’র।
স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা এ অনুষ্ঠানের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, চিটাগং ভাইকিংসের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান এবং জাতীয় দল ও চিটাগং ভাইকিংসের টপঅর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
দ্বিতীয় পর্বে স্টুডিওতে আসেন চিটাগং ভাইকিংসের পরিচালক হাসান ইমাম, ক্রিকেটার তাসকিন আহমেদ ও জিয়াউর রহমান এবং কোচ কাজী এমদাদুল বাশার রিপন।
বিপিএল চলাকালীন সময় প্রতি মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে এবং বুধবার সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই স্পোর্টস টক-শো।
বিপিএল সিজন থ্রিতে অন্যতম ফ্র্যঞ্চাইজি চিটাগং ভাইকিংস মিডিয়া অ্যাম্বেসেডর হিসেবে বেছে নিয়েছে লাল সবুজের প্রিয় টেলিভিশন চ্যানেল আইকে।






