বিপিএল ট্রফি রাজশাহীতে

বিপিএল ট্রফি রাজশাহীতে প্রদর্শিত, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিপিএলের ট্রফি ও মাসকট এখন পদ্মা পাড়ের শহর রাজশাহীতে। কাছ যাচ্ছেন, সেই ট্রফি ছুঁয়ে দেখছেন নগরবাসী। তুলছেন সেলফি।
দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে বড় আসর বিপিএল। রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে রোববার সকালে বিপিএলের ট্রফি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শনার্থীরা।
এরআগে কয়েক জেলা ঘুরে আসা বিপিএলের ট্রফি রোববার সকালে নগরীর বিভিন্ন প্রান্তে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। ট্রফি ও মাস্কট দেখার আয়োজন করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মহানগরী আলুপট্টিসহ বিভিন্ন পয়েন্টে ট্রফি দেখতে আসেন রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়রাও।
বিপিএলের এগারোতম আসর গড়াচ্ছে মাঠে। সেই ফাঁকে বিভাগীয় বিভিন্ন শহর ভ্রমণে বেড়িয়েছে বিপিএলের ট্রফি ও মাস্কট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





