ক্রিকেট

বিপিএল কনসার্ট: একমঞ্চে জেমস-মাকসুদ-টিপু

জেমস, মাকসুদ ও টিপু একসঙ্গে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল কনসার্টে তিন শিল্পীর একসঙ্গে পারফর্মের মুহূর্ত, দর্শকদের উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। তবে সমপনীতে থাকছে কনসার্ট। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনাল শুরুর আগে শের-ই-বাংলা স্টেডিয়াম মাতাবেন স্থানীয় ব্যান্ডশিল্পীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার সংবাদমাধ্যমকে জানান, তিনটি ব্যান্ড পারফর্ম করবে।

থাকবেন নগর বাউলের জেমস, ঢাকা ব্যান্ডের মাকসুদ ও ওয়ারফেজের টিপু। খেলা শেষে মিরপুর স্টেডিয়ামের আকাশে দেখা যাবে আতশবাজির রোশনাইও।

বিপিএলের ফাইনালে উঠেছে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে লড়বে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

বিষয়:কনসার্ট জেমস ফাইনাল বিপিএল-২০২৩ মাকসুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…