ক্রিকেট

বিপিএলে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস

ঢাকা ক্যাপিটালসের বিপিএল দলের শুভেচ্ছা ছবি, শাকিব খান উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান বিপিএল দলের শুভেচ্ছা জানাচ্ছেন, বিপিএল খেলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উন্মোচিত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে টিম ঢাকার অফিশিয়াল নাম। মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট দল ‘ঢাকা ক্যাপিটালস’। বুধবার রাজধানীর গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস এর নাম ও লোগো উন্মোচনের মাধ্যমে ক্রিকেট দলের শুভযাত্রা ঘোষণা করেন।

গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছিল নামের জন্য ক্যাম্পেইন। সেই পোস্টগুলোতে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। তাদের পাঠানো সব নামগুলো থেকে প্রাথমিকভাবে সেরা তিনটি নাম বাছাই করা হয়।

সেখান থেকে একটি নাম নির্বাচনের আহ্ববান জানানো হলে, ক্রিকেটপ্রেমিদের বিপুল ভোটে নির্বাচিত হয় ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি। ঢাকা ক্যাপিটালস’ এর স্লোগান ‘Together We Rise’।

শাকিব খান বলেন, ‘দেশ বিদেশে আপনারা যেভাবে রেস্পন্স করছেন আমরা সত্যিই অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত থাকুন’।

বিপিএল এর একাদশতম আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট।

বিষয়:১১তম আসর ঢাকা ক্যাপিটালস বিপিএল শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…