ক্রিকেট

বিপিএলে বাপ্পি লাহিড়ীকে স্মরণ

বাপ্পি লাহিড়ীর স্মরণে স্মারক পোস্টার, যেখানে তার ছবি ও স্মরণীয় বার্তা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পি লাহিড়ীর স্মরণে নির্মিত স্মারক পোস্টার, যেখানে তার ছবি ও জীবনের উল্লেখযোগ্য তথ্য রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে ঢাকায় এসেছিলেন তিনি। নিজের সুর করা গানে মাতিয়েছিলেন শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চ।

সেই স্মৃতি মনে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে চট্টগ্রাম-কুমিল্লার ম্যাচের মধ্যে বারবার জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে বাপ্পী লাহিড়ীর ছবি।

৬৯ বছর বয়সী বাপ্পী লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি) ভুগছিলেন।

বিষয়:করোনা বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বাপ্পি ভারত মুম্বাই সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…