চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে বল কথা শুনেছে যাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি চার-ছক্কার লড়াই। মানে ব্যাটসম্যানদের দাপটের খেলা। তবে পারফরম্যান্সে পিছিয়ে থাকেননি বোলাররাও। বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা নেমেছে শুক্রবার। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ঘরে গেছে শিরোপা। আর বোলিংয়ে টুর্নামেন্টজুড়েই আলো ছড়িয়েছেন দেশিরা। দেখে নেয়া যাক উইকেটে সেরা দশে কারা-

সাকিব আল হাসান: নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড। আগের আসরে ছিল সর্বোচ্চ ২২ উইকেট নেয়ার রেকর্ড, যা ছিল সব আসর মিলিয়েই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড, সেটি ভেঙে এবার ২৩ উইকেট নিয়েছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। ১৫ ম্যাচে ২৩ উইকেট নেয়া সাকিবের সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। সঙ্গে ব্যাট হাতে করেছেন ৩০১ রান। আলো ঝরানো বিপিএলে সাকিবের আক্ষেপ হতে পারে একটাই, ফাইনালটা যে জেতা হল না! তবে হয়েছেন টুর্নামেন্ট সেরা।

তাসকিন আহমেদ: গ্রুপপর্বের শেষ ম্যাচে চোটে না পড়লে হয়তো উইকেট সংখ্যা আরও দুই-একটা বাড়তে পারতো তাসকিনের। তবুও যেটা করেছেন, সেটাও কম নয়। রুবেল হোসেন ও মাশরাফী বিন মোর্ত্তজার সমান ২২ উইকেট থাকলেও সিলেটে সিক্সার্সের এই পেসার ম্যাচ খেলেছেন তাদের চেয়ে কম। ১২ ম্যাচে ২২ উইকেট নেয়া তাসকিনের সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট। ১৪.৪৫ গড়ে নিয়েছেন প্রতিটি উইকেট।

মাশরাফী বিন মোর্ত্তজা: নির্বাচনের কারণে বিপিএলের জন্য খুব বেশি প্রস্তুতি নেয়ার সময় পাননি রংপুর রাইডার্স অধিনায়ক। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আগের মাশরাফীকে পাওয়া যাবে কিনা এমন শঙ্কাও ছিল। সব প্রশ্নের, সমালোচনার উত্তর বল হাতেই দিয়েছেন ম্যাশ। দল ফাইনালে না উঠলেও মাশরাফী নিজে ছিলেন অনন্য। ১৪ ম্যাচে ২২ উইকেট পাওয়া রংপুর অধিনায়কের সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট।

রুবেল হোসেন: স্লো উইকেট, ব্যাটিং উইকেটে নিয়মিতই ঝড় তুলেছেন ঢাকা ডায়নামাইটসের পেসার। অধিনায়ক সাকিবের পাশাপাশি রুবেলেরও সামনে সুযোগ ছিল সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। ১৫ ম্যাচ খেলা রুবেল ২২ বার সাজঘরে পাঠিয়েছেন ব্যাটসম্যানদের।

মোহাম্মদ সাইফউদ্দিন: এক বিপিএল দিয়েই জাতীয় দল নির্বাচকদের নজরে এসেছিলেন। আরেক বিপিএলে নতুন করে নিজেকে চেনালেন সাইফউদ্দিন। তিনি পেস-অলরাউন্ডার, তবে নিয়মিতই কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডেথ ওভারে বল করেছেন সাইফউউদ্দিন। ১৩ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট।

Reneta

এছাড়া ১৮ উইকেট নিয়ে ছয়ে আছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন। চিটাগং ভাইকিংসের পেসার আবু জায়েদ রাহী সমান ১৮ উইকেট নিয়ে সেরা তালিকায় আছেন সাতে। আটে থাকা রংপুর অলরাউন্ডার ফরহাদ রেজার শিকার ১৭ উইকেট। চিটাগংয়ের আরেক পেসার খালেদ আহমেদ ১৭ উইকেট নিয়ে নয়ে। কুমিল্লার পাকিস্তানি স্পিনার শহিদ আফ্রিদি ১৭ উইকেট নিয়ে আছেন দশম স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯. লিড ম্পোর্টসবিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাদের ব্যাটে হাসল বিপিএল

পরবর্তী

সারাদেশে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ছাত্রদলকে আদুভাই বলা হচ্ছে কেন?

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT