চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে থেকেও নেই শুভ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, ক্রিকেট খেলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ধাপ চলছে চট্টগ্রামে। টুর্নামেন্টে অংশ নেয়া সবগুলো দলেরই অবস্থান বন্দরনগরীতে। কিন্তু রোববার মিরপুরের একাডেমি মাঠে দেখা মিলল রংপুর রাইডার্সের ক্রিকেটার শামসুর রহমান শুভ’র। আলাপচারিতায় জানা গেল কেন তিনি দলের সঙ্গে নেই। দলের পরিধি ছোট করতে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে।

বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফটে কোনও দলই আগ্রহ দেখায়নি শুভকে নিয়ে। ড্রাফট সম্পন্ন হওয়ার পর অবশ্য আগ্রহের কথা জানায় রংপুর রাইডার্স। জাতীয় লিগে ৬৭ বলে ১০২ রানের ইনিংস খেলার পর মাশরাফীর দলে খেলার সুযোগ পান এই ডানহাতি ওপেনার। শুভ জানালেন রংপুরের আরেক ক্রিকেটার ইলিয়াস সানিও ঢাকাতেই। সানিকে অবশ্য নেয়া হয়েছিল প্লেয়ার্স ড্রাফট থেকেই। কিন্তু তাকেও স্ট্যান্ডবাই হিসেবে রেখে চট্টগ্রাম গেছে টিম।

রংপুরের এমন সিদ্ধান্তে হতাশ শুভ বলেন, ‘বলা হয়েছে আমাদেরকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। আসলে কখনো এমন ঘটনা বিপিএলে শুনিনি। যেখানে দলের সব ক্রিকেটার আছে চট্টগ্রামে। সেখানে আমি ও সানি শুধু ঢাকায়। ঘরের ক্রিকেটে খেলছি, জাতীয় দলে খেলেছি, আসলে এমন বিষয় আগে কখনো দেখিনি। সত্যিই খুব হতাশ।’

Banglabid

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে নজরকাড়া ব্যাটিং করে আলোয় আসেন শুভ। হন তৃতীয় সর্বোচ্চে (৪২১) রান সংগ্রাহক। সেবার ১২ ম্যাচের ৬টিতে পান ফিফটি। সেই পারফরম্যান্সই খুলে দেয় জাতীয় দলের দরজা। পরে বাংলাদেশের হয়ে ৬ টেস্ট, ১০ ওয়ানডে ও ৯ টি-টুয়েন্টিতে আটকে গেছে ২৯ বছর বয়সী শুভ’র ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর টানা খেলার পর বাদ, আর ফেরা হয়নি।

বিপিএলের গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছেন শুভ। ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। দুই মৌসুম পর রংপুরে ফিরে স্বপ্ন দেখছিলেন ভাগ্য বদলের। কিন্তু ম্যাচ পাওয়া দূরে থাক টুর্নামেন্টের মাঝপথে এসে জানলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার তিনি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শামসুর রহমান শুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার চাইলেও ইসলামাবাদে অভিযানের বিরুদ্ধে সেনাবাহিনী

পরবর্তী

মানুষের মুখে মুখে রটে যাবে জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’

পরবর্তী

মানুষের মুখে মুখে রটে যাবে জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’

সুইডেনে প্রবাসী শিশুদের ভিন্নরকম ক্রিকেট

সুইডেনে প্রবাসী শিশুদের ভিন্নরকম ক্রিকেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT