চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০১ করেও সেঞ্চুরিয়ান নন শুভ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:৫৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
স্পোর্টস
A A

হিসাব মতে শামসুর রহমান শুভর ব্যাট থেকে রান এসেছে ১০১। তারপরও এই ম্যাচে সেঞ্চুরিয়ান নন তিনি। খেলা শেষে স্কোরকার্ডে তার নামের পাশে অপরাজিত ৯৫। হ্যা, সাভারের বিকেএসপিতে তার দল ৮ উইকেটের জয় পেলেও শেষ বেলার নাটকীয়তায় কাটা পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার শামসুর রহমান শুভর সেঞ্চুরি।

জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নের প্রয়োজন তখন মাত্র ১ রান। স্ট্রাইকে ৯৫ রানে থাকা শামসুর রহমান শুভ। জয়ের সঙ্গে সেঞ্চুরিও চাই তার। আব্দুল হালিমের বলে ঠিকই ছক্কা হাকালেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। জয় এবং সেঞ্চুরির উল্লাসও হলো ব্রাদার্সের ডাগআউটে।

কিন্তু হালিমের বোলটি ছিলো নো। যদিও আম্পায়ার হাত উঠিয়ে আগেই নো এর ঘোষণা দিয়েছেন তাতেই বাধে বিপত্তি। ম্যাচের অফিশিয়াল স্কোরার ছক্কার আগে ওই নো বলটি কাউন্ট করায় ম্যাচ শেষ হয়ে গেছে তখনই। সুতরাং শুভর মারা ওই ছক্কা আর কাউন্ট হবে না, এটিই নিয়ম।

Banglabid

আন্তর্জাতিক ক্রিকেট আইনে নো বলের ডাকার তাতে যদি কোন দল জয় পায় সেখানেই শেষ হয়ে যায় ম্যাচ। পরবর্তী সময়ে ওই বলে রান হলেও সেটি যোগ হয়না বোর্ড কিংবা ব্যাক্তিগত স্কোরে। ফলে নো বলে শামসুর রহমানের ছক্কাটি কাটা পড়ে। স্কোর বোর্ডে ১০১ থেকে নামিয়ে করা হয় ৯৫ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১০ সালে একবার এমন অভিজ্ঞতার শিকার হয়েছিলেন ভারতীয় ওপেনার বীরেন্দর শেহওয়াগ।

বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিলো শামসুর রহমান শুভর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও কলাবাগান ক্রিকেট একাডেমী। ৮ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগশামসুর রহমান শুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাশের সেঞ্চুরিতে কলাবাগানের জয়

পরবর্তী

‘খালেদা জিয়া একদিকে যেমন দেশের শত্রু তেমনি ইসলামেরও শত্রু’

পরবর্তী

‘খালেদা জিয়া একদিকে যেমন দেশের শত্রু তেমনি ইসলামেরও শত্রু’

গুজরাটকে বিশাল ব্যবধানে হারালো ব্যাঙ্গালুরু

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT