চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর দলে সুযোগ পেয়ে প্রত্যয়ী শামসুর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৩৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শামসুর রহমান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শামসুর রহমান শুভ

বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফটে কোনও দলই আগ্রহ দেখায়নি। ড্রাফট সম্পন্ন হওয়ার পর অবশ্য আগ্রহের কথা জানায় রংপুর রাইডার্স। কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। জাতীয় লিগে ৬৭ বলে ১০২ রানের ইনিংস খেলার পর চুক্তিও সারা হয়ে গেল শামসুর রহমান শুভর। ৪ নভেম্বর মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা বিপিএলে মাশরাফীর দল রংপুরের হয়ে মাঠ মাতাবেন এই টপঅর্ডার ব্যাটসম্যান।

প্রথমে দল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন শামসুর। সুযোগ মেলায় ভাল খেলার চ্যালেঞ্জ দেখছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বাংলাদেশ দলের হয়ে তিন ফরম্যাটে ২৫ ম্যাচ খেলা এই ক্রিকেটার জানালেন সেটাই, ‘প্রথমে যখন দল পাইনি, খারাপ লাগছিল। দেরিতে হলেও সুযোগ হয়েছে, এখন অনেক খুশি। বিশ্বাস করি সৎ থাকলে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই সুযোগ পাওয়া যায়। এখন ভাল খেলা বিষয়টি নিয়ে চিন্তা করছি। চেষ্টা করব ভাল খেলার।’

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে নজরকাড়া ব্যাটিং করে আলোয় আসেন শামসুর। হন তৃতীয় সর্বোচ্চে (৪২১) রান সংগ্রাহক। সেবার ১২ ম্যাচের ৬টিতে পান ফিফটি। সেই পারফরম্যান্সই খুলে দেয় জাতীয় দলের দরজা। পরে বাংলাদেশের হয়ে ৬ টেস্ট, ১০ ওয়ানডে ও ৯ টি-টুয়েন্টিতে আটকে গেছে ২৯ বছর বয়সী শুভর ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর টানা খেলার পর বাদ, আর ফেরা হয়নি।

বিপিএলের গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছেন শামসুর। ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। দুই মৌসুম পর রংপুরে ফিরে স্বপ্ন দেখছেন ভাগ্য বদলের।

দ্বিতীয় আসরে রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শামসুর

রংপুর রাইডার্স এবার বেশ শক্তিশালী দল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও দলে আছেন শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, সোহাগ গাজীর মতো ম্যাচ উইনার। বিদেশিদের মধ্যে ক্রিস গেইল, থিসারা পেরেরা, রবি বোপারা, স্যামুয়েল বদ্রি, কুশল পেরেরা, অ্যাডাম স্মিথ আছেন।

আগামী ২৫ অক্টোবর মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করার কথা রংপুরের। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর দেশে ফিরবেন রংপুরের আইকন ও অধিনায়ক মাশরাফী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ নভেম্বর রাতের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের রাজশাহী কিংস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭শামসুর রহমান শুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেসে নিয়ন্ত্রণ, সাকিবে উইকেট

পরবর্তী

তালহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ২

পরবর্তী
নিরাপদে থাকা যুবকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তালহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ২

সারা আরা মাহমুদ

আলতাফ মাহমুদ এখনও আমার কাছে জীবিত: সারা মাহমুদ

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT