সিনেমার ‘আইটেম গার্ল’ নামে বেশি পরিচিত বিপাশা কবির নায়িকা হয়েছেন বছর খানেক আগেই। গুন্ডামি ছবিতে শাহ রিয়াজের বিপরীতে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এরপর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন খাস জমি ছবিতে। ছবিটি এখনো মুক্তি পায়নি। এবার বিপাশা একক নায়িকা হিসেবে হ্যাট্রিক করতে যাচ্ছেন। এবার এই নায়িকা চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন তারিক পরিচালিত রোড নাম্বার সেভেন ছবিতে। এ ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করবেন নায়ক সাইমন সাদিক।
চ্যানেল আই অনলাইনকে বিপাশা কবির বলেন, ‘চলচ্চিত্রে এসেছিলাম নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু শুরুতেই হোচট খেয়েছিলাম। সে যাই হোক, বিলম্বে হলেও স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া যে নায়িকা হিসেবে তৃতীয় ছবি করতে যাচ্ছি।’
ছবিতে বিপাশা কবিরকে নম্র-ভদ্র রোমান্টিক মেয়ের চরিত্রে দেখা যাবে। শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিপাশা।







