বলিউডের ললনা ও প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে বিয়ের গুজব নিয়ে অবশেষে মুখ খুলেছেন ‘হেট স্টোরি ৩’ খ্যাত তারকা করণ সিং গ্রোভার।
বলিঅন্দরে কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, বিপাশা ও করণের বাগদান সম্পন্ন হয়ে গেছে। এখন নাকি তারা কেবল জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় রয়েছেন। যদিও এসব গুজব ইতোমধ্যে জোর গলায় নাকচ করে দিয়েছেন দুজনই।
তবে করণের একটি বক্তব্য ঘিরে এ ব্যাপারে বিভ্রান্তি আরো জোরালো হয়েছে। করণ এক সাক্ষাৎকারে বলেন, ‘সময় হলেই আমাদের সম্পর্ক নিয়ে সবাইকে জানাবো। এজন্য আমার প্রস্তুতি ও সময় লাগবে।
এদিকে শোনা যাচ্ছে বিপাশা ও করণ দুজনই নাকি বিয়ের ব্যাপারে রাজি। তবে তাদের পরিবার এ বিয়েতে সম্মতি দিচ্ছে না। দেখা যাক, কোথাকার জল কোথায় গিয়ে শেষ হয়।






