বিনোদন

বিপাশার কাপল ইয়োগা

বিপাশার কাপল ইয়োগা

বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কাপল ইয়োগা

‘আন্তর্জাতিক ইয়োগা দিবসে’ স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ‘কাপল ইয়োগা’র ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। আজ বুধবার সকালে বিপাশা বসু তার ইন্সটাগ্রাম পেজে তাদের কাপল ইয়োগার কিছু ছবি শেয়ার করেন। আর ক্যাপশনে বিপাশা লেখেন, ‘ইয়োগাতেই জীবনের ছন্দ।’ শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, সেখানে তারা ‘পারফেক্ট ইনফিনিটি’ আসনে আছেন। এছাড়া তার দ্বিতীয় ছবিতে দেখা যায়, ‘উসট্রাসানা’ এবং ‘হালাসানা’ এই দুই আসন চর্চা করছেন তারা। বিপাশা তার ক্যাপশনে আরও লেখেন, ‘এটা আসলে অনেকটা ম্যাজিক্যাল। আর এর চর্চা কাজের গতিও এনে দেয়।’ এছাড়া তিনি সবাইকে আন্তর্জাতিক ইয়োগা দিবসের শুভেচ্ছা জানান।

বলিউড জুটিদের মধ্যে বিপাশা বসু এবং তার স্বামী করণ সিং গ্রোভার ফিটনেসপ্রেমী হিসেবেই পরিচিত। তাই তারা নিয়মিত ভাবেই ইয়োগা এবং অন্যান্য শারীরিক চর্চাগুলো চালিয়ে যান। নিয়মিত জিমে যান তারা। এমনকি তারা যদি কোথাও ছুটি কাটাতে যান, সেখানে সময় বের করে নেন ইয়োগা সেশনের জন্য। এনডি টিভি।

বিপাশা বসুর ইন্সটাগ্রাম পেজে শেয়ার করা ছবি
বিপাশা বসুর ইন্সটাগ্রাম পেজে শেয়ার করা ছবি
বিষয়:বিপাশা বসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…