জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার, পরিচালক বিপাশা হায়াতের আরো একটি পরিচয় রয়েছে তিনি একজন চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়া এ অভিনেত্রী চিত্রকর্মের মাধ্যমে দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণেও এখন বেশ পরিচিত।
তাই নিজের চিত্রকল্প দিয়ে দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরতে তার আগ্রহ সবসময়। সেই ভাবনা থেকেই এ শিল্পী শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন আন্তর্জাতিক মানের নিজের একটি ওয়েবসাইট। এখানে মূলত থাকবে তার তৈরি বিভিন্ন চিত্রকর্ম এবং এ সংশ্লিষ্ট কার্যক্রমের নানা তথ্য।
ওয়েবসাইটটি চূড়ান্ত করকে এক সপ্তাহ লাগবে। এর ঠিকানা হবে www.bipashahayat.com।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ওয়েবসাইটি উদ্বোধন করা হবে।






