রাজনীতি

‘বিনা বিচারে বিএনপি নেতাকর্মীদের আটক রাখা হয়েছে’

‘বিনা বিচারে বিএনপি নেতাকর্মীদের আটক রাখা হয়েছে’

বিএনপি’র শীর্ষ নেতারা থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যারের অসংখ্য নেতা-কর্মী বিনা বিচারে কারাগারে আটক রয়েছে। এমনকি বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান, সিটি মেয়ররা নির্বাচিত হয়েও বরখাস্ত হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার দলের যৌথসভা শেষে বিফ্রিংয়ে এসব অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিফ্রিংয়ে আটক নেতা-কর্মীদের নাম, পদ, জেলা উল্লেখ করে কাকে কবে থেকে কারাগারে রাখা হয়েছে তার একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব। তালিকা ধরে তিনি প্রশ্ন রাখেন,‘একটি দলের এতো নেতাকর্মীকে ‘বিনাবিচারে’ আটকে রাখলে দেশের গণতন্ত্র কিভাবে থাকে’।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…