মহান বিজয় মাস উপলক্ষে পুরো মাস জুড়ে বিনামূল্যে নারীদের ‘স্তন ক্যান্সার’ শনাক্তের উদ্যোগ নিয়েছে রাজধানীর মহাখালীর ‘জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল’।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোয়াররফ হোসেন জানিয়েছেন, নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।
প্রাণঘাতি স্তন ক্যান্সার দ্রুত সনাক্তে হাসপাতালেই বিনামুল্যে ‘ম্যামোগ্রাফি ও ‘আলট্রাসনো গ্রামের’ সুযোগ পাবেন নারীরা। এতে করে প্রাথমিক পর্য়ায়ে দ্রুত স্তন ক্যান্সার শনাক্ত করার সুযোগ পাবেন।
ক্যান্সার সম্পর্কেও নারীদের ভীতি কমবে। এছাড়াও দেশেই যে স্তন ক্যান্সারের চিকিৎসা ও নিরাময় সম্ভব তার সম্পর্কে মানুষের মধ্যে ধারনা দেয়া সম্ভব হবে।






