চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত মডেলের সব উড়োজাহাজ পরীক্ষা করবে ইন্দোনেশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
বোয়িং উড়োজাহাজ বিধ্বস্ত-দুর্ঘটনা-প্লেন-ইন্দোনেশিয়া

উড়োজাহাজ দুর্ঘটনার পর দেশে সক্রিয় সবগুলো বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজ পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বাণিজ্যিক এয়ারলাইনগুলোতে থাকা সবগুলো ম্যাক্স ৮ যান পরীক্ষা করে দেখা হবে। তবে সেগুলোর উড্ডয়ন এখনই বন্ধ করে দেয়া হবে না বলেও জানানো হয়েছে।

বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক ইন্দোনেশিয়ার বৃহত্তম কম খরচের এয়ারলাইন কোম্পানি লায়ন এয়ার জানিয়েছে, বুধবার বোয়িংয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে তাদের আলোচনায় বসার কথা রয়েছে।

Banglabid

‘তাদের জন্য আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে। এটা একেবারে নতুন একটা প্লেন ছিল,’ সাংবাদিকদের বলেন লায়ন এয়ারের পরিচালক ড্যানিয়েল পুটুট।

অন্যদিকে বোয়িং জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে সব রকমের কারিগরি সহায়তা করতে তারা প্রস্তুত।

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইট জেটি-৬১০ সোমবার ভোর ৬টা ২০ মিনিটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে।ইন্দোনেশিয়া-উড়োজাহাজ বিধ্বস্ত

Reneta

এর ১৩ মিনিট পরই হঠাৎ করে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮ উড়োজাহাজটির বেগ খুব দ্রুত বাড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই গতিবেগ হারিয়ে হঠাৎ করেই সেটি নামতে নামতে জাভা সাগরে বিধ্বস্ত হয়।

উড্ডয়নের ১৩ মিনিট পরেই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শেষ যোগাযোগের সময় সমুদ্রের ওপর দিয়ে ১৮৯ জন আরোহী নিয়ে যাচ্ছিল উড়োজাহাজটি।

আরোহীদের কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা এ পর্যন্ত উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ, বেশ কয়েকটি মরদেহ এবং যাত্রীদের ব্যবহার্য কিছু সরঞ্জাম উদ্ধার করতে পেরেছে। এখন তারা খুঁজছে প্লেনের মূল কাঠামো বা ফিউজলাজ এবং ফ্লাইটের যাবতীয় তথ্য থাকা ফ্লাইট রেকর্ডার।

৭৩৭-ম্যাক্স ৮ বোয়িংয়ের সর্বাধুনিক মডেলগুলোর একটি। গত বছর মডেলটি উন্মোচন করেছিল উড়োজাহাজ নির্মাণকারী এই প্রতিষ্ঠান। মাত্র কয়েক মাস আগেই এই মডেলটি ব্যবহার শুরু হয়।

সোমবার জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজটিতে একদিন আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল বলে মঙ্গলবার উড়োজাহাজটির কারিগরি লগ থেকে জানিয়েছিল বিবিসি।বোয়িং উড়োজাহাজ বিধ্বস্ত-দুর্ঘটনা-প্লেন-ইন্দোনেশিয়া

লগে দেখা গেছে, দুর্ঘটনার আগের দিন রোববার আরেকটি ফ্লাইটে বালি থেকে জাকার্তা যাওয়ার সময় ওই উড়োজাহাজে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইট অবশ্য জানিয়েছেন, উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হওয়ার আগে ডেনপাসার থেকে জাকার্তা যায়। সেখানেই ওই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নতুন ফ্লাইটে উড্ডয়নের আগে ত্রুটি মেরামতও করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াউড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্তলায়ন এয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের মানুষ কোন রোগে বেশি ভুগে

পরবর্তী

মেসির ব্যালন ডি’অর জেতা নিয়ে রোনালদো সন্দিহান

পরবর্তী

মেসির ব্যালন ডি’অর জেতা নিয়ে রোনালদো সন্দিহান

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধি দল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT